শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদলের ওপর সীমাহীন নিপীড়ন-নির্যাতনের শিকার হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে যথাযথভাবে কর্মসূচি পালন করতে পারেনি দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি।

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক উচ্ছ্বস নিয়ে তাই পিরোজপুরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়।
‎
‎শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকাল ৭ টায় জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ টায় কোরআনখানী, সকাল ১০ টায় শোকর‍্যালি এবং পরে বেলা সাড়ে ১১ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎
‎আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সিনিয়র সদস্য এ্যাড আবুল কালাম আকন, জেলা বিএনপি'র সদস্য আহসানুল কবির লীন, জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান (চাঁন), জেলা বিএনপির সদস্য শেখ রাহাত, পৌর বিএনপির সভাপতি শহিদুল্লাহ শহিদ, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, যুব দলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।
‎
‎আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। জিয়াউর রহমান সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশের তলাবিহীন ঝুড়ি পূর্ণ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। আওয়ামী দুঃশাসনের মধ্যেও আমরা তাঁর আদর্শের পতাকা উঁচু রেখেছি।
‎
‎আলোচনা সভা শেষে জেলা ওলামা দলের সদস্য সচিব মিরাজ মোল্লা দোয়া মাহফিল পরিচালনা করেন।
‎
ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: