শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাটোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

নাটোর প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নাটোরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষ্যে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১ টার দিকে ইসলামি আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার আয়োজনে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়। গনমিছিলটি শহরের মাদ্রাসামোড় থেকে শুরু হয়ে হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাদ্রাসামোড়ে এসে শেষ হয় পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা আব্দুল রকিব, এম এম ওমর ফারুক, সাধারন সম্পাদক মাওলানা খলিলুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, অন্যায়, অবিচার, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই তাদের ন্যায্য দাবি থেকে বিচ্যুত করতে পারে না। যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি।

আরও পড়ুন

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

আমাদের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে—এটাই হোক আমাদের অঙ্গীকার।

শুধু স্মরণ করলেই হবে না; জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো অন্যায়-অবিচার থাকবে না এবং মানুষ তার ন্যায্য অধিকার নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে।

ভোরের আকাশ/সু.পা

জুলাই গণঅভ্যুত্থাননাটোর

শেয়ার করুন: