শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাঘাটায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে ।

রবিবার (২৪ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রেজভী।

এর আগে গতকাল শনিবার (২৩ আগস্ট) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আশরাফুল হেলেঞ্চা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হেলেঞ্চা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদককারবারিতে জড়িত আশরাফুলকে আটক করা হয়। তার ঘর তল্লাশি করে ৭৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাকে সাঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ইয়াবা ট্যাবলেটগাইবান্ধাযুবক গ্রেফতার

শেয়ার করুন: