শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালীগঞ্জে স্কুলে চুরি, ল্যাপটপ-প্রজেক্টরসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উধাও

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

গাজীপুরের কালীগঞ্জে দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, স্পিকার, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরির অভিযোগ উঠেছে। এতে বিদ্যালয়টির প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন জানান, প্রতিদিনের মতো রোববার (১৬ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের ছুটি শেষে অফিস কক্ষ বন্ধ করে শিক্ষকরা চলে যান। পরদিন সোমবার (১৭ আগস্ট) সকালে সহকারী শিক্ষক নূসরাত জাহান জেনি বিদ্যালয়ে এসে গেটের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। পরে অফিস কক্ষের দিকে যাওয়ার সময় তিনি দরজার তালা ভাঙা দেখতে পান।

এ ছাড়া বারান্দার পকেট গেটের তালাও ভাঙা ছিল। বিষয়টি তিনি ফোনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানান। খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে এসে অফিস কক্ষে প্রবেশ করে আলমারির দরজা ও সব কটি ড্রয়ার খোলা অবস্থায় দেখতে পান নাসরিন। গুরুত্বপূর্ণ কাগজপত্রও কক্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

পরে তল্লাশি করে বিদ্যালয়ের একটি ল্যাপটপ, শিশুদের হাতে-কলমে শেখানোর কাজে ব্যবহৃত প্রজেক্টর, স্পিকার, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন বলেন, ‘চোরেরা ল্যাপটপ, প্রজেক্টর, সততা স্টোরের নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এতে বিদ্যালয়ের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। শিশু শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর প্রজেক্টরটিও নিয়ে গেছে। তাদের এতটুকু দয়াও হলো না।’

স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা জানান, দেওতলা গ্রামের ইতিহাসে বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা এবারই প্রথম। এলাকায় মাদকাসক্ত বা মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তাদের ধারণা।

কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার জানান, উপজেলায় মোট ১২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মাত্র ৪৭টি বিদ্যালয়ে নৈশপ্রহরী রয়েছেন। বাকি ৮২টি বিদ্যালয়ে কোনো নৈশপ্রহরী নেই। গত মাসেও আরও দুজন নৈশপ্রহরী চাকরি ছেড়ে চলে গেছেন।

আরও পড়ুন

বর্ণিল আয়োজনে বাকৃবির ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তিনি বলেন, ‘আমি এখানে যোগদানের মাত্র পাঁচ মাস হয়েছে। এর মধ্যে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি বিদ্যালয়ে নৈশপ্রহরীর ব্যবস্থা করা হলে কিংবা বরাদ্দ দিয়ে শূন্য পদগুলো পূরণ করা হলে এ ধরনের চুরি কিছুটা হলেও প্রতিরোধ করা সম্ভব হতো।’

চুরির ঘটনায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরিন আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

কালীগঞ্জে স্কুলে চুরি

শেয়ার করুন: