টাঙ্গুয়ার হাওর নিয়ে ফেসবুক আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ

দেশের দ্বিতীয় মিঠাপানির জলাভূমি, ওয়ার্ল্ড রামসার হেরিটেজ সাইট, দেশি/বিদেশি প্রকৃতিপ্রেমিদের কাছে অন্যতম পর্যটন স্পট খ্যাত, হাওরের জেলা সুনামগঞ্জের তাহিরপুর ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার আংশিক নিয়ে গঠিত, টাঙ্গুয়ার হাওর সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য প্রকাশের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার বাসিন্দা ও সংস্কৃতিকর্মী রায়হান আলীম তামিম সুনামগঞ্জ সদর মডেল থানার অভিযোগটি দায়ের করেন।
তামিম লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, ‘মুহাম্মদ বদরুল আলম তাওহীদ’ নামের একটি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে টাঙ্গুয়ার হাওরে ভাসমান একটি পর্যটকবাহী নৌকার ছবি দিয়ে তার সঙ্গে আপত্তিকর ও অশালীন ভাষায় একটি মন্তব্য লিখা হয়েছে এবং সেখানে টাঙ্গুয়ার হাওরকে উদ্দেশ্য করে পোস্টকরি লিখেছেন- "বাংলাদেশের ভাসমান চোদনালয়, জেনালয় এন্ড পতিতালয়ের মর্গ সুনামগঞ্জ"।
অভিযোগকারীর দাবি, ওই মন্তব্য টাঙ্গুয়ার হাওরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি পর্যটকদের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে।
অভিযোগে আরও বলা হয়েছে, টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার স্বীকৃত জলাভূমি এবং দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর একটি।
প্রতিবছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক এখানে ভ্রমণে আসেন। এ ধরনের মন্তব্য স্থানীয় পর্যটন শিল্প, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও এলাকার সুনামের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে।
অভিযোগকারী রায়হান আলীম তামিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও কোনো ব্যক্তি বা স্থানের বিরুদ্ধে অশালীন, অবমাননাকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তাছাড়া টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পত্তি নয় এটা রাষ্ট্রীয় সম্পত্তি। টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে সুনামগঞ্জের পর্যটন খাত এগিয়ে যাচ্ছে। এই ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
লিখিত অভিযোগে সংশ্লিষ্ট ফেসবুক পোস্ট ও অ্যাকাউন্টের কার্যক্রম তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অভিযোগের সঙ্গে পোস্টের স্ক্রিনশট, পোস্টের লিংক এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডির লিংক সংযুক্ত করেছেন তামিম।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. আরিফ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ইউএম