মাগুরায় গণপিটুনিতে গরুচোর নিহত

মাগুরা সদর উপজেলা ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় গরুসহ আটক করে গরুচোর পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তি আকিদুল (৪২) পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
বুধবার (৭ জানুয়ারি) ভোর রাতে ইচ্ছাখাদা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আশিকুর রহমান বলেন, বুধবার ভোররাতে মাগুরা আঠারখাদা ইউনিয়ন মালন্দ গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় ইছাখাদা এলাকায় আসলে স্থানীয় চোর চোর বলে ধাওয়া করে এ সময় গরু রেখে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে গুরুতর আহত হন আকিদুল। গণধোলাই খেয়ে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসা হয় এ সময় জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে পরিবারের দাবি বুধবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে গণধোলায় দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে অস্থায়ী মর্গে রাখা হয়েছে।
ভোরের আকাশ/তা.কা