গোপালগঞ্জের মুকসুদপুরে বাস খাদে ৩০ জন আহত

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়।
শনিবার বিকালে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার তপারকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার তপারকান্দি নামক স্থানে বরিশাল গামী শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এসময় প্রায় ৩০জন যাত্রী আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালায়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা শাওন-সাগর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের পাশের খালে পড়ে যায়। এতে বাসটি পানিতে ডুবে গেলে একজন নিখোঁজ হয় ও নারী-শিশুসহ কমপক্ষে ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
ওসি আরও জানান, মাদারীপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পানিতে তল্লাশি চালাচ্ছে। মারাত্মক আহত ১০ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মো: জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/জাআ