খুলনা মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে যুবক ছুরিকাহত

খুলনা মহানগরীতে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে সোহান (১৭) নামের এক যুবক আহত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) খুলনা মহানগরীর দৌলতপুর থানার চুনুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবক ওই এলাকার রবিউল মোড়লের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ২টার দিকে সোহান বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। অটোরিকশাযোগে ৭-৮ জন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, মেহেদী হাসান মমির সাথে সোহানের দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে রবিবার দুপুরে সোহানের ওপর হামলা চালায়। হামলার সময় তার কোমরের নিচে তিনটি আঘাত করা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
ভোরের আকাশ/ এনউব