চাটমোহরে ভ্যান চালককে গলাকেটে হত্যা

পাবনার চাটমোহরে নাসের আলী (৪৪) নামের এক ভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত নাসের আলী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়ার মৃত খোরশেদ আলীর ছেলে।
ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থানের পাশে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. অলিউর রহমান জানান, পুলিশ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে রক্তাক্ত অবস্থায় নাসেরের গলা কাটা লাশ উদ্ধার করেন।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা