শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

শেরপুরে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের জেলা নির্বাহী কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
শেরপুরে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের জেলা নির্বাহী কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
শেরপুরে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরামের জেলা নির্বাহী কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করার লক্ষ্যে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ) শেরপুর জেলা নির্বাহী কমিটির উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় শেরপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা নির্বাহী কমিটির সদস্যদের পারস্পরিক পরিচিতি, নতুন সদস্যদের অংশগ্রহণ, সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শেরপুর জেলায় সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সুরক্ষা, কৃষি উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিকাশে বিভিন্ন কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণের পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি জাতীয় স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২৬ এবং স্বেচ্ছাসেবক পরিচালিত উদ্ভাবনী প্রকল্প পুরস্কার ২০২৬-এ অংশগ্রহণের প্রস্তুতি ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

এময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ) শেরপুর জেলা কমিটির সভাপতি মোঃ শরিফ উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক ফাহিম বিন সিদ্দিক, বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ ও শেরপুর জেলা কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, বিভাগীয় কমিটির গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক আরফান আলী এবং শেরপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জান্নাতুন নাহার জুথিসহ জেলা নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে তাদের নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত উদ্যোগ, উদ্ভাবনী চিন্তা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শেরপুর জেলায় সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।

সভায় শেরপুর জেলায় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিক সমাজ গঠন এবং তারুণ্যের শক্তিকে ইতিবাচক পরিবর্তনে কাজে লাগানোর প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (ভিডিএফ)।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: