শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

উৎসবমুখর পরিবেশে খুলনায় ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নানান কর্মসূচীর মধ্য দিয়ে খুলনায় উৎসবমুখর পরিবেশে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। 

শনিবার ১৫ আগষ্ট সকালে নগরীর শামসুর রহমান রোডস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিস চত্বরে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচীর উদ্বোধন করেন সহকারী হাইকমিশনার পবন কুমার। পরে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র শুভেচ্ছা র্বাতা পড়ে শোনান। 

এ সময় তিনি উপস্থিত সবাইকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। 

তিনি বলেন, ভারত এখন একটি শক্তিশালী অর্থৈনতিক, সামাজতান্ত্রিক, রাজনৈতিক, উন্নয়নশীল ও ধমর্নিরপেক্ষ গনতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলেছে। যেখানে সকল ধর্মের, দলমত ও পথের মানুষের একত্রিত মেলবন্ধন রয়েছে। যেকারনে বাংলাদেশের সাথেও পারষ্পরিক সৌর্হাদর্পূণ সর্ম্পক বজায় রয়েছে। তিনি ভবিষ্যতে আরও শক্তিশালী হিসেবে সম্পর্ক গড়ে ‍তুলতে সকল ভারতীয়কে একত্রে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন

ব্যক্তিগত নিরাপত্তার নামে দেশীয় অস্ত্র নিয়ে এনসিপি নেতার মহড়া

পরে সহকারী হাইকমিশনের কর্মকর্তা মৌটুসী দেবের পরিচালনায় ভারতের নাগরিকদের অংশগ্রহনে কবিতা আবৃতি, সঙ্গীত, নৃত্য ও জাতীয় সঙ্গীতের তালে তালে নৃত্যসঙ্গীত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা-কমর্চারী, খুলনায় অবস্থিত রামপাল তাপবিদ্যুত কেন্দ্রের কর্মকর্তা-কমর্চারী, খুলনার বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শির্ক্ষাথীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ যোগদান করেন।

দিনব্যাপী অনুষ্টানে বিভিন্ন প্রতিযোগীতা ও বিজয়ীদের মাঝে সনদপত্র ও সম্মাননাপত্র বিতরণ করা হয়।

ভোরের আকাশ/রই 

মৌটুসী দেব

শেয়ার করুন: