শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সাভার মডেল থানার ওসি ক্লোজ

আশুলিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাভারে সাংবাদিকদের ওপর হামলা, মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে ব্যর্থতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সাভার মডেল থানা-র অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলীকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শামীমা পারভীন।

জানা যায়, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে যান দেশ টিভি ও এসএ টিভি-র তিন সাংবাদিক। এ সময় শামীমের সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো প্রধান অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগ রয়েছে, মাদক ব্যবসায়ীর সঙ্গে পুলিশের কিছু সদস্যের সখ্যতা ছিল।

আরও পড়ুন

শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রদীপ প্রজ্জ্বলন

এর আগে একই ঘটনায় সাভার মডেল থানার এক এসআই ও দুই এএসআইকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। সর্বশেষ মঙ্গলবার ওসি আরমান আলীকেও ক্লোজ করা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

ওসি ক্লোজ

শেয়ার করুন: