শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’

কারি লিজেন্ড সম্মাননা পেয়েছেন মৌলভীবাজারের টিপু

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ : ২ জুন ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কারি লিজেন্ড সম্মাননা পেয়েছেন মৌলভীবাজারের টিপু
কারি লিজেন্ড সম্মাননা পেয়েছেন মৌলভীবাজারের টিপু

নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত হলো ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২০২৫’। এতে কারি লিজেন্ড সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) চীফ ট্রেজারার মৌলভীবাজারের টিপু রহমান ।
শনিবার (২৪ মে) কুইন্সের টেরেস অব দ্য পার্কে খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও আশা গ্রুপের যৌথভাবে আয়োজনে দেশ-বিদেশের বিখ্যাত রন্ধন শিল্প শেফসহ ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে আমেরিকান কারি অ্যাওয়ার্ডস।

টিপু রহমান মৌলভীবাজার সদর উপজেলার শমসেরগঞ্জের দৌলতপুর গ্রামের মুক্তিযুদ্ধের সংঘটক আলহাজ মরহুম আইয়ুবুর রহমানের ছেলে । 
অনুষ্ঠানে বাংলাদেশ, ভারতসহ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ থেকে শেফরা অংশ নেন।

বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন কনটেন্ট নির্মাতা আদনান ফারুক হিল্লোল, ইউটিউবার ইফতেখার রাফসান ও ফুড ব্লগার নুসরাত ইসলাম।

টিপু রহমান ছাড়াও অনুষ্ঠানে আরও ৮টি ক্যাটাগরিতে ৩০ জনকে পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরিগুলোর মধ্যে ছিল—সেরা রেস্টুরেন্ট, বেস্ট শেফ, বেস্ট হোম শেফ, বেস্ট এন্টারপ্রেনার, কারি লিজেন্ড অ্যাওয়ার্ড, শেফ অব দ্য ইয়ার এবং পারসোনালিটি অব দ্য ইয়ার।

বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) চীফ ট্রেজারার টিপু রহমান বলেন, আমি এই কারি ইন্ডাস্ট্রি সাথে ৩০ বছর বেশি সময় ধরে আছি। ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’ থেকে আমাকে কারি লিজেন্ড সম্মাননা দেয়া হয়েছে। আমি খুব আনন্দিত। এ সময় বাংলাদেশ, ভারতসহ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমি ইউকে থেকে রিপ্রেজেন্ট করেছি। আমি ধন্যবাদ জানাই আমেরিকান কারি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষদের।

এবারের অ্যাওয়ার্ডের বিচারক প্যানেলে ছিলেন ভারতের রন্ধন বিশেষজ্ঞ ও কালিনারি ফোরামের সদস্য ইজ্জত হুসেন, মালয়েশিয়ার রসাহম বিন রুসলি, সৌদি আরবের মুনতাসির মাসউদ, বাহরাইনের সিলভারস্টার রোজারিও, জর্ডানের মাহমুদ ইয়াসিন, যুক্তরাজ্যের অলি খান, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. গোলাম মোস্তফা এবং বাংলাদেশের রন্ধনশিল্পী রাহিমা সুলতানা রীতা।

আমেরিকান কারি অ্যাওয়ার্ডসের উদ্যোক্তা খলিল বিনিয়ানির সিইও মো. খলিলুর রহমান বলেন, আমাদের স্বপ্ন ছিল প্রবাসে এমন এক আয়োজন, যেখানে রন্ধনশিল্পকে মর্যাদা দেওয়া হবে। আজ তা বাস্তবায়ন হলো। এটি কেবল একটি পুরস্কার অনুষ্ঠান নয়, এটি প্রবাসী বাংলাদেশিদের রন্ধন ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: