শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ঈশ্বরদীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

পাবনা জেলার ঈশ্বরদী থেকে অস্ত্র ও ছাপ্পান্ন রাউন্ড কার্তুজসহ একজনকে গ্রেপ্তার করেছে পাবনা ডিবি পুলিশ।

বুধবার (৯ জুলাই) উপজেলার মুলাডুলি কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে বগুড়া হতে পাবনা গ্রামী বিশাল শোলা পরিবহনে অভিযান চালায় ডিবি ওই সময় গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁনের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মন্ডলের নেতৃত্বে দিবাগত রাত্ ৩ টায় ডিবির অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নি.) বেনু , অসিত কুমার বসাক এবং এসআই আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার ফোর্স ঈশ্বরদী থানাধীন সরাইকান্দি এলাকা এবং পাবনা সদর থানাধীন এলাকায় আটককৃত ব্যক্তির নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। 

এসময় ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি পাবনা সদর থানাধীন মালিগাছা ইউনিয়নের গোপালপুর গ্রামের আইজুদ্দিন প্রামানিক এর ছেলে আবু বক্কর প্রামানিক (৫৪)। এ সময় তার কাছ থেকে একটি সচল ওয়ান-শুটারগান, এবং ৫৬ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: