শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষককে পিটিয়ে আহতের অভিযোগ

চরফ্যাশনে প্রধান শিক্ষকসহ তিনজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশনে সহকারী শিক্ষককে মারধরের মামলায় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফজাল হোসেন এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন— ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ, মো. হামিম দেওয়ান (২৫) ও মো. রাশেদ খান (৪০)।

মামলার বিবরণ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় সহকারী শিক্ষক আক্তার হোসেনের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত ২৭ জুন প্রধান শিক্ষকসহ অভিযুক্তরা অফিস কক্ষ থেকে আক্তার হোসেনকে শার্টের কলার ধরে বিদ্যালয়ের মাঠে নিয়ে বেদম মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।

এ ঘটনায় গত ২ জুলাই চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সহকারী শিক্ষক আক্তার হোসেন।

বৃহস্পতিবার মামলায় হাজির হয়ে আসামিরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে আদালত প্রাঙ্গণে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ দাবি করেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তাকে অন্যায়ভাবে মামলায় আসামি করা হয়েছে।

ভোরের আকাশ/এনএ

 

শিক্ষক-কর্মকর্তাচরফ্যাশন

শেয়ার করুন: