শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়নের সৌজন্য সাক্ষাত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের মধ্যে সুন্দরা বিওপিতে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে দুই দেশের মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত।

 গত বুধবার দুপুর ২.৩০ ঘটিকা থেকে বিকেল ৫.০০ ঘটিকা (বিএসটি) পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩১৯/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিপক্ষ ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে।
 

সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত এলাকায় গুলিবর্ষণ পরিহার, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার
না করা, সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম রোধ, দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ, চোরাকারবারীদের দ্বারা ভারতীয় কাঁটাতারের বেড়া কর্তন প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ
এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 

উক্ত সাক্ষাতে ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও
বিএসএফ-এর মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

পরিশেষে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের
সমাপ্তি ঘোষণা করা হয়।

 উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিএ- বিএ-৭৬৫০ লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)সহ ২৩ জন এবং বিএসএফ এর পক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ ১৫ জন উপস্থিত ছিলেন।
 

ভোরের আকাশ/আ.ব
 

বিজিবি-বিএসএফের বৈঠকদিনাজপুরসৌজন্য সাক্ষাত

শেয়ার করুন: