শিরোনাম
সাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসসাত জেলায় নতুন পুলিশ সুপারনিজ কর্মস্থলে তরুণী সহকর্মীকে ধর্ষণ করলেন ২ যুবকযুক্তরাষ্ট্রে সাগরে বিমান বিধ্বস্ত, দুই শিশুসহ নিখোঁজ ৬প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস

আশুলিয়ায় শিশুকে বাঁচাতে গিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঢাকার সাভারের আশুলিয়ায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া আট বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন মো. ছকিনুর ইসলাম (৩০) নামে এক পোশাক শ্রমিক। শিশুটিকে উদ্ধার করে নিরাপদে ওপরে তুলে দিলেও নিজে আর ফিরতে পারেননি তিনি। 

জরাজীর্ণ সেপটিক ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে চাপা পড়েন তিনি। পরে ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ছকিনুর ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার স্থানীয় এনআরএল গ্রুপে কাটিং বান্ডেলম্যান হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি দরগার পাড় এলাকায় লেদুর বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া শিশুটির নাম শাহিন কাজী লাভলু (৮)। সে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ শিকার করছিল শিশু শাহিন। এ সময় অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়। শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে এক মুহূর্ত দেরি না করে তাকে বাঁচাতে ট্যাংকে নেমে পড়েন ছকিনুর।

একপর্যায়ে তিনি শিশুটিকে টেনে তুলে নিরাপদ স্থানে পৌঁছে দেন। কিন্তু নিজে ট্যাংক থেকে ওপরে ওঠার আগেই হঠাৎ জরাজীর্ণ ট্যাংকের দেয়াল ও পাড়ের মাটি ধসে তার ওপর পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি।

ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে ট্যাংকের পানি সেচে ও ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হয়।

আরও পড়ুন

কচুয়ায় ফুলের গাড়িতে শিক্ষককে রাজকীয় বিদায়

ফায়ার সার্ভিস ঢাকা জোন-৪-এর উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। চৌবাচ্চাটিতে প্রায় পাঁচ ফুট গভীর পানির নিচে দেয়ালচাপা অবস্থায় এক ব্যক্তির দেহের অংশ দেখা যাচ্ছিল। রাত ১০টার দিকে ট্যাংকের পানি সেচে ফেলা হয়। পরবর্তীতে দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ বলেন, ফায়ার সার্ভিসের দীর্ঘ কয়েক ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর রাত ১১টা ৩০ মিনিটে পোশাক শ্রমিক ছকিনুর ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: