ফুলবাড়ীতে ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট জব্দ

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৪ লক্ষ টাকা মূল্যমানের মাদকদ্রব্য জব্দ করেছে।
রোবাবর (১২ এপ্রিল) ভোর ৪টা ৩০ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি এর অধীনস্থ খানপুর বিওপি, ১টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। মালিকবিহীন আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪ লক্ষ টাকা।
২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।
ভোরের আকাশ/আ.র