কুতুবদিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রান গেল রাজ মিস্ত্রির

কক্সবাজার কুতুবদিয়া'র উত্তর ধূরুং আজীম উদ্দিন সিকদার পাড়া এলাকায় মাহিন্দ্রা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ইমতিয়াজ উদ্দিন (৫৫) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে।
পারিবার সুত্র জানায়, (২৪ আগস্ট) সোমবার সাকাল দশ টার দিকে ধুরুং বাজার থেকে শ্বশুরের কুলকানির উদ্দেশ্যে বাজার সামগ্রী নেওয়ার পথে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকায় মাহিন্দ্রা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন।
পরে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।নৌকা যোগে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দেওয়ার পর যাত্রা পথে তার মৃত্যু হয়।
কুতুবদিয়া থানার (ওসি) মাহবুব হক বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/রই