শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর সদর থানার সামনেই দুঃসাহসিক চুরি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পিরোজপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে, সদর থানার ঠিক সামনেই অবস্থিত গ্যাস ও ইলেকট্রনিক্স সামগ্রীর প্রতিষ্ঠান সিনান ট্রেডার্সে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। 

গভীর রাতে দুর্বৃত্তরা দোকানের শাটারের হুক কেটে ভেতরে প্রবেশ করে ক্যাশবক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান ইলেকট্রনিক্স সামগ্রী নিয়ে যায়। থানার অদূরে এমন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ৮টার দিকে দোকানের কর্মচারী দোকান খুলতে এসে শাটারের হুক কাটা অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি দোকানের মালিক, পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট এবং মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসানকে জানান।

খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি দেখতে পান, দোকানের ক্যাশবক্স ভাঙা, সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন এবং দোকানের ভেতরের বিভিন্ন মালামাল এলোমেলো অবস্থায় ছড়িয়ে রয়েছে। 

প্রাথমিকভাবে ক্যাশে থাকা প্রায় ৪৫ হাজার টাকা এবং কিছু ইলেকট্রনিক্স পণ্য চুরি হয়েছে বলে তিনি জানান। তবে সব মালামাল যাচাই-বাছাই শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

মেহেদী হাসান বলেন, "সদর থানার সামনেই যদি একটি ব্যবসাপ্রতিষ্ঠান নিরাপদ না থাকে, তাহলে সাধারণ ব্যবসায়ীরা কোথায় নিরাপদে ব্যবসা করবেন? দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।" খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, "ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"

আরও পড়ুন

সখীপুরে সিএনজির ধাক্কায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু

শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/রই 


 

মো. শরিফুল ইসলাম

শেয়ার করুন: