শিরোনাম
ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরেওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিহানিফসহ ৪ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় আজইইউ’র ট্যালেন্ট পার্টনারশিপে স্পেনের অংশগ্রহণ চাইল বাংলাদেশফের বাড়লো স্বর্ণের দামপ্রাথমিকের বই ছাপা ৯৩, মাধ্যমিকের ৫৮ শতাংশ, শতভাগ সরবরাহের লক্ষ্য নভেম্বরে

দিনাজপুর পুলিশ লাইন্সে অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বুধবার (২৮ অক্টোবর) ২০২৬ খ্রি. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ভবনে অগ্নি প্রতিরোধ, অগ্নিনির্বাপণ, উদ্ধার, প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য নিরাপত্তাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়।

পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে বলেন, অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, অগ্নিকাণ্ডের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনা জরুরি। তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডসহ যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের মহড়া অগ্নি দুর্ঘটনার ঝুঁকি হ্রাস এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও পড়ুন

ওসমানী হাসপাতালে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পুলিশ সুপার মহোদয় মহড়ায় অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন  মোঃ আনোয়ার হোসেন, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মোঃ আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দিনাজপুরসহ দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সদস্যবৃন্দ এবং জেলা পুলিশ দিনাজপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: