শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠালো বাংলাদেশ সরকার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৬, ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা এবং আম্রপালি আম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশ মিশনের প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আখাউড়া স্থলবন্দর দিয়ে ১২০টি কার্টনে ৬০০ কেজি আমভর্তি একটি কাভার্ডভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে। বুধবার (১ জুলাই) বিষয়টি জানাজানি হয়। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিংয়ের কাজ করেছে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সোয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

আখাউড়া স্থলবন্দর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকেও উপহার হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে ১২০টি কার্টনে ৬০০ কেজি হাঁড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়।

আরও পড়ুন

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান পরোক্ষ আলোচনা

স্থলবন্দরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আমগুলো দুই দেশের শূন্যরেখা থেকে গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের কর্মকর্তারা। পরে তারা আমগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে পৌঁছে দেবেন।

এ ব্যাপারে জানতে চাইলে সোয়েব ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাজীব আহমেদ ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য ৬০০ কেজি হাঁড়িভাঙা এবং আম্রপালি আম আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। হাইকমিশন থেকে আমগুলো রাজ্যের বিভিন্ন দফতরে পাঠানোর কথা রয়েছে।’

ভোরের আকাশ/এনএস

আমত্রিপুরা মুখ্যমন্ত্রী

শেয়ার করুন: