শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়ানগরে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
জিয়ানগরে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেফতার
জিয়ানগরে ইয়াবা ও নগদ টাকাসহ যুবক গ্রেফতার

পিরোজপুরের জিয়ানগরে গোপন সংবাদের ভিত্তিতে গ্যাসবাহী একটি জাহাজে অভিযান চালিয়ে ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রি করা নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকাসহ মোঃ জিয়াউর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার( ৮সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জিয়ানগর থানার এস আই শাহিনুর রহমান, সঞ্জীব ঢালী, পলাশ সাহা'র নেতৃত্বে  পুলিশের একটি চৌকস দল টগড়া ফেরীঘাট সংলগ্ন কঁচা নদীতে নোঙ্গর করা এম টি ডেলটা এলপিজি-১ এইচ টি নং ২৬৩ নোঙ্গর করা জাহাজে অভিযান পরিচালনা করা হয়।

পরে জাহাজের ক্রুদের সহায়তায় পুলিশ ভেতরে প্রবেশ করে এ্যাকোমোডেশন অংশের ২য় তলায় অবস্থিত মাস্টার কেবিনের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জিয়াউর রহমান আত্মগোপনের চেষ্টা করেন। পরবর্তীতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাঁকে আটক করা হয়।

আটককৃত জিয়াউর রহমানের  শিকারোক্তিতে মাস্টার কেবিনের বিছানার তোশকের নিচ থেকে তিনটি নীল রঙের এয়ারটাইট পলিব্যাকে সংরক্ষিত মোট ২৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এছাড়া একই রুমের আলমারির ড্রয়ার তল্লাশি করে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৮ হাজার ৭৪৫ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃত জিয়াউর রহমান চট্টগ্রাম জেলার মীরসরাই থানার মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ জেবল হকের ছেলে।

মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী ঘটনা স্থল পরিদর্শন করেন ।

আরও পড়ুন

জীবননগরে চারজনকে কুপিয়ে জখম

জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মোঃ মহব্বত খান জানায়, এ বিষয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা করা হয়েছে যার নম্বর-৩।

তিনি মাদক আটকের বিষয়ে আরও  বলেন, আমরা মাদকের বিরুদ্ধে  এ ধরনের অভিযান অব্যাহত রাখবো এবং মাদক নির্মূলে সর্বোচ্চ কাজ করে যাব।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: