শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

শনিবার (১১ জুলাই) বিকেলে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেন। তারা দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান এবং গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

আরও পড়ুন

সৌদির মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন বাদশা সালমান

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখতে হবে।"

শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান (পিপি), জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক এ.বি.এম. মামুনুর রশিদ পলাশ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা এবং জেলা ছাত্রদলের সভাপতি নাইম হাসান উজ্জ্বলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/এসএইচ

বিক্ষোভ মিছিল

শেয়ার করুন: