শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চাঁদপুরের ফরিদগঞ্জে স্কুলছাত্রীকে (৮) নির্জন স্থানে নিয়ে ধর্ষণের অভিযোগে ছিদ্দিক হাওলাদার (৪০) নামের এক অটোবাইক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামের নানু হাওলাদারের ছেলে।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথে সে অভিযুক্ত ছিদ্দিকের ব্যাটারিচালিত অটোবাইকে যাত্রী হিসেবে ওঠে। এ সময় চালক ছিদ্দিক স্কুলে পৌঁছে না দিয়ে কৌশলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

​ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি অসুস্থ হয়ে বাড়িতে গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিবার বাদী হয়ে গত শুক্রবার (১৪ আগস্ট) ফরিদগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

আরও পড়ুন

দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ্ জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত চালক গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে পুলিশ অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করেছে।

​ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে রোববার (১৬ আগস্ট) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/রই

মোহাম্মদ এরশাদ উল্যাহ্

শেয়ার করুন: