শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উল্লাপাড়ায় বাস-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোভ্যানচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানের আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের উপজেলার কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যানচালক হুমায়ুন কবির উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। অপর নিহত সুজন সরদার একই ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের মিন্টু সরদারের ছেলে। তিনি অটোভ্যানের যাত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বালসাবাড়ি-কাঁঠালতলা এলাকায় পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোভ্যানচালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়।

এ ঘটনায় সুজন সরদার গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত অপর দুই যাত্রী উল্লাপাড়া ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে মোটরসাইকেল নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

দুর্ঘটনার খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত বাসটির সন্ধান পাওয়া যায়নি।

ভোরের আকাশ/জেআ

সিরাজগঞ্জ

শেয়ার করুন: