শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় জোরদার, মামলা নিষ্পত্তির গতি বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স আগস্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়। নরসিংদী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে আয়োজিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেসকাতুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, নরসিংদী জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. আউয়াল, সিনিয়র সহসভাপতি মো. সফিকুল ইসলাম, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমউল্লাহ, নরসিংদী জেল সুপার মো. তারেক কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিব তৌহিদ ইমাম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্দি দেব এবং নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলসানারা কবীর।

এ ছাড়া নরসিংদী জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা কনফারেন্সে উপস্থিত ছিলেন।

কনফারেন্সে মামলা নিষ্পত্তি, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আরও পড়ুন

নড়াইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক-শিক্ষকদের মতবিনিময়

সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী ইয়াসিন হাবীব বলেন, বিচারিক কার্যক্রমে যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নরসিংদীতে দ্রুত একটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের আশ্বাস দেন তিনি।

কনফারেন্সে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভোরের আকাশ/জেআ

নরসিংদী

শেয়ার করুন: