শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে সিম কার্ড ও ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুন ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে সিম কার্ড ও ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেপ্তার
গোবিন্দগঞ্জে সিম কার্ড ও ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফের বিভিন্ন কোম্পানির ৪৮৯টি সিম কার্ড ও বিভিন্ন ডিভাইসসহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে চিহ্নিত হ্যাকার মাসুম বিল্লাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)। তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্য রাত থেকে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪৮৯টি সিম কার্ড, নগদ ১০ লাখ ৬৮ হাজার ৩১০টাকা ও মোবাইল ব্যাংকিং রকেট ও উপায় একাউন্টে থাকা ৩১ হাজার ৭২ টাকা, রাউটার ২টি ও অনু রাউটার ২টি, হার্ডডিস্ক ১টি, টাকা গনণাকরা মেশিন ১টি, লাইসেন্স বিহীন ওয়াকিটকি ১টি, বিভিন্ন মডেলের মোবাইল ফোন (স্মার্ট ফোন) ৪টি ও বাটন ফোন ১টি, ও ১টি স্মার্ট ফোনসিসি ক্যামেরাসহ ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, অসামীদের বিরুদ্ধে মাদক ও প্রতারণার মামলা হয়েছে। তাদেরকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/আজাসা 

হ্যাকারগাইবান্ধা

শেয়ার করুন: