কুষ্টিয়ায় মাদকের টাকার জন্য স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কুষ্টিয়া শহরতলীর কানাবিল মোড় এলাকায় মাদকের টাকার জন্য মিম খাতুন (২২) নামের এক গৃহবধু কে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আকাশের বিরুদ্ধে। আজ বুধবার ভোরে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ঠ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিম খাতুনের। মিম খাতুনের তানহা নামের ৫ বছরের এক কন্যা শিশু রয়েছে। সে হস্তশিল্পের কাজ করতো।
নিহতের ছোট ভাই আবির জানান, আমার দুলাভাই আকাশ একজন মাদকাশক্ত। সে প্রায়শই মাদকের টাকার জন্য আমার বোন মিমকে নির্যাতন করত। গত ০১জুন আমাদের বাড়ী জুগিয়ায় থাকা অবস্থায় আমার দুলাভাই আকাশ আমার বোনের ব্যবহার করা মোবাইল ফোন নিয়ে চলে আসে। আমার বোন সেই মোবাইল ফোন নিতে আমার দুলা ভায়ের বাসায় গেলে সেখানে তাকে বেধড়ক মারপিট করে এবং গলাটিপে শ্বাসরোধ করে ঘড়ের বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে আত্বহত্যার নাটক সাজায়। এরপর স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আমার বোনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকান্ডের সঠিক বিচার চাই আমরা ।
সুরতহাল করতে আসা কুষ্টিয়া মডেল থানার এসআই কাজী সামসুল আলম জানান, নিহত মিমের শরীরে একাধিক আঘাতের চিন্ন রয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারন জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ঠ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো:ইকবাল হোসেন জানান, মিম খাতুনকে তার স্বজনেরা গত চলতি মাসের ১ তারিখে দুপুর ১২ টার দিকে ভর্তি করে। ভর্তি সময় সে অজ্ঞান অবস্থায় শ্বাসকষ্ট ছিল। তার শরীরের একাধিক কালচে দাগ ছিল। গতকাল ২ তারিখে তার অবস্তার অবনতি হলে আইসিইউ’তে স্থানান্তর করা হয়। আজ বোর রাতে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু। এরই মধ্যে তার পোস্টমোর্টেম সম্পর্ন হয়েছে । রির্পোট আসলে মৃত্যুও প্রকৃত কারন জানাযাবে বলে তিনি জানান।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন মাতুব্বর মৃত্যু ঘটনার স্বীকার করে জানান, মৃত মিমের স্বামী আকাশ বাড়ীতেই রয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দায়ের করা হয়নি।
ভোরের আকাশ/ এনউব