শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে আন্তর্জাতিক ১০ কিলোমিটার দৌড় শুক্রবার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ জুন ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ‘স্যাম বন্ড–সিআর টেনকে ২০২৬’। বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় ১ হাজার ১০০ দৌড়বিদ এতে অংশ নেবেন। আগামী শুক্রবার (৫ জুন) নগরের ঐতিহ্যবাহী সিআরবি এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

‘রান দ্য সিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতা সম্পর্কে বুধবার (৩ জুন) নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন চট্টলা রানারসের সহপ্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি।

তিনি জানান, পঞ্চমবারের মতো এই আয়োজন করছে চট্টলা রানারস। চট্টগ্রামের সবুজ ও ঐতিহ্যবাহী সিআরবি এলাকাকে কেন্দ্র করেই প্রতিযোগিতার রুট নির্ধারণ করা হয়েছে। দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণে এটি এখন দেশের অন্যতম জনপ্রিয় রানিং ইভেন্টে পরিণত হয়েছে।

মুজিবুর রহমান মনি বলেন, বিভিন্ন বয়সভিত্তিক বিভাগে বিজয়ীদের জন্য নগদ অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এবারের আয়োজনে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ক্রীড়া চর্চার পাশাপাশি পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়া এবং সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দীর্ঘদিন ধরে চট্টগ্রামে দৌড়ভিত্তিক ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে কাজ করে যাচ্ছে চট্টলা রানারস।

আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতা শুরু হবে শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে। সকাল ৭টা ২০ মিনিটের মধ্যে দৌড় শেষ হওয়ার কথা রয়েছে। এরপর সকাল ৮টা ৫ মিনিটে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

চট্টলা রানারসের উপদেষ্টা প্রদীপ কুমার দেব বলেন, এ আয়োজন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়; বরং স্বাস্থ্যকর জীবনযাপন ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরার একটি উদ্যোগ। তরুণদের মধ্যে ফিটনেস সচেতনতা বাড়ানো এবং আন্তর্জাতিক মানের রানিং ইভেন্টের পরিবেশ তৈরি করাই এর মূল লক্ষ্য।

তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও সিআরবি এলাকায় উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের বিপুল সংখ্যক রানারের অংশগ্রহণে চট্টগ্রাম একদিনের জন্য দৌড়প্রেমীদের মিলনমেলায় পরিণত হবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতার টাইটেল স্পনসর হিসেবে রয়েছে স্যাম বন্ড। স্বাস্থ্যসেবা ও হাইড্রেশন সহযোগী হিসেবে থাকছে এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম। এছাড়া বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজন বাস্তবায়নে সহায়তা করছে। আইসক্রিম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে সাভয় আইসক্রিম।

আরও পড়ুন

হাটহাজারীতে নিষিদ্ধ ছাত্রলীগের আকস্মিক মিছিল

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ান, সিএমপির অতিরিক্ত কমিশনার মো. মাসুদ আলম, বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন, বিকাশ কান্তি দাস, ইমতিয়াজ ইবনে ইমাম, রাম প্রসাদ সুশীল এবং এভারেস্টজয়ী পর্বতারোহী বাবর আলীর।

এছাড়াও অনুষ্ঠানে চট্টলা রানারসের উপদেষ্টা ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ভোরের আকাশ/ এনউব

দৌড়

শেয়ার করুন: