ঢাকা-বরিশাল মহাসড়ক
রাকুদিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঢাকা-বরিশাল মহাসড়ক-এর বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকায় সোমবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাভানা গ্রুপের ওষুধ বহনকারী একটি পিকআপ ভ্যান একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
ভোরের আকাশ/ র.ই