শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে কঠোর পুলিশি নজরদারি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্ভাব্য নাশকতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। জেলা জুড়ে বাড়ানো হয়েছে তল্লাশি, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। গত বুধবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কার্যক্রম শুরু করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদীর সার্বিক তত্ত্বাবধানে জেলার সাতটি থানার গুরুত্বপূর্ণ স্থানে একযোগে সাতটি চেকপোস্ট বসিয়ে নিরবিচ্ছিন্ন তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে।

রোববার (১৪ ডিসেম্বর) জেলা পুলিশ সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেকোনো নাশকতামূলক তৎপরতা প্রতিহত করা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র পুনরুদ্ধার এবং মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। 

গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন চেকপোস্টে ৩৮০টি মোটরসাইকেল ও ৪৫৮টি বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হয়েছে। এছাড়া ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ ও রুট পারমিটসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪টি প্রসিকিউশন দাখিল করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) তারেক আল মেহেদী জানান, সাধারণ মানুষের মধ্যে যেন কোনো ধরনের আতঙ্ক বা শঙ্কা তৈরি না হয় এবং নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ তল্লাশি ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

নারায়ণগঞ্জনির্বাচন

শেয়ার করুন: