শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় জোঁকের উপদ্রব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। 

উপজেলার ধানক্ষেত, খাল-বিল, পুকুরপাড় ও নিচু জমিতে জোঁকের বিস্তার ঘটায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জমিতে নেমেই পা ও শরীরের বিভিন্ন স্থানে জোঁক লেগে যাচ্ছে। ফলে প্রতিনিয়ত রক্তক্ষরণ, শারীরিক অস্বস্তি এবং আতঙ্কের মধ্যেই কৃষিকাজ করতে হচ্ছে তাদের। অনেকেই বাধ্য হয়ে নির্ধারিত সময়ের আগেই মাঠের কাজ শেষ করে বাড়ি ফিরছেন।

শুধু কৃষকরাই নন, গবাদিপশু চরাতে গিয়েও ভোগান্তির শিকার হচ্ছেন খামারিরা। একই সঙ্গে শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনেক পরিবার তাদের অপ্রয়োজনীয়ভাবে বাইরে যেতে নিরুৎসাহিত করছে।

আরও পড়ুন

`ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতো ঐক্য কোথাও দেখিনি'

স্থানীয়দের অভিযোগ, টানা বৃষ্টিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পানি জমে থাকায় জোঁকের বংশবিস্তার দ্রুত বেড়েছে। দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্ত বর্মন জানান, বর্ষা মৌসুমে জলাবদ্ধ এলাকায় জোঁকের উপদ্রব বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে মাঠে কাজের সময় প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা খুবই জরুরী। এ ছাড়া মানুষের শরীরে জোঁকের কামড়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

ভোরের আকাশ/রই 

নিয়ন্ত বর্মন

শেয়ার করুন: