শিরোনাম
আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপআমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিবসরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্তচার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকারপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপ

`ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতো ঐক্য কোথাও দেখিনি'

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া বলেছেন, 'ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের ঐক্য আমাকে মুগ্ধ করেছে। 

আমি ৫ জেলায় চাকরি করেছি সাংবাদিকদের এমন ঐক্য আমি  কোথাও দেখিনি।' তিনি শনিবার (২৫ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব  মিলনায়তনে সাংবাদিকদের সাথে বিদায়ী শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আরো বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাথে আমার পরিচয় শুরু থেকেই। বিভিন্ন সময়ে প্রেসক্লাবের সাংবাদিকরা তাকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন, যা তাকে সম্মানিত করেছেন। দায়িত্ব পালনের সময় বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের পাশে পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় কাজ করতে চ্যালেঞ্জ যেমন রয়েছে, তেমনি কাজের মধ্যে আনন্দও রয়েছে।' 

প্রেসক্লাবের পক্ষ থেকে এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি কৃতজ্ঞতা জানান। প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবাগত ইউএনও মাহমুদা জাহান, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিন।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাংবাদিক আবদুন নূর ও প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য নজরুল ইসলাম বিল্লাল।

অনুষ্ঠানে নবাগত ইউএনও মাহমুদা জাহান বলেন, 'বিদায়ী ইউএনওকে প্র্রেসক্লাবের পক্ষ থেকে এমন সম্মাননা দেয়া তার জন্য বড় একটি প্রাপ্তি, যা অন্যদের জন্যও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।' তিনি ব্রাহ্মণবাড়িয়ায় সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

তিনি আরও বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে অনেক নেতিবাচক মন্তব্য থাকলেও এখানে এসে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।'

তিনি সাংবাদিকদের কাছ থেকে সঠিক তথ্য, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী-স্বজন

অনুষ্ঠানে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়াকে শুভেচ্ছা স্মারক দেয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/রই 


 

মাহমুদা জাহান

শেয়ার করুন: