শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নবীনগরে চালকসহ সড়কে প্রাণ হারালো ৩ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৫ জুন ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নবীনগরে চালকসহ সড়কে প্রাণ হারালো ৩ জন
নবীনগরে চালকসহ সড়কে প্রাণ হারালো ৩ জন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নবীনগর সদরের নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), চরলাপাং গ্রামের হজরত আলীর ছেলে আবুল কাশেম (৩৫) ও ফেনী জেলার বাসিন্দা নূরে আলম (৫৫)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরে নবীনগর সদরের নারায়নপুর গ্রামের সিএনজি অটোরিকশা চালক সোহেল মিয়া তার গাড়িতে গ্যাস সংগ্রহ করতে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়ক হয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। 

এ সময় নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এতিমখানার সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী দুরন্ত পরিবহনের একটি বাস গাড়িটিকে চাপা দেয়।

এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ ৩ জন ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর পুলিশ নিহতদের লাশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পরিবারের সদস্যদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বাস ও অটোরিকশা পুলিশের হেফাজতে আনা হয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/জাফ

নবীনগরনিহত

শেয়ার করুন: