শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাকি না দেয়ার অপরাধ

হোটেল মালিকের ছেলেসহ নারীকে গুলি করা সেই পিস্তল উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে বাকি না দেয়ায় হোটেল মালিকের ছেলেসহ এক নারীকে গুলি করার ঘটনায় ব্যবহৃত পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের হামীম আদনান ফিশারী গেটের পাকা চেকপোস্ট ঘরের পেছনে মাটি খুঁড়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র হলো সেমিঅটো টি-৫৪, ২০০৩ চায়না নামে পিস্তল ৪৯০১২৬৩১, এর সঙ্গে দুই রাউন্ড তাজা গুলি ও দুই রাউন্ড খোসা উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে আনা হয়েছে।

সাদুল্লাপুর থানার এসআই (নিঃ) আব্দুস সবুর জানান, আদালতে আত্মসমর্পণ করে আসামি গোলাপ প্রামাণিকের দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গত ১৪ আগস্ট সাদুল্লাপুর থানায় দায়ের করা মামলার আসামি গোলাপ। আজ মঙ্গলবার সকালে আদালতে আত্মসমর্পণ করলে জামিন নামঞ্জুর হওয়ায় গোলাপ আদালতের হাজতে থাকাকালে তার দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালনা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দীন খন্দকার বলেন, 'আসামির দেওয়া তথ্যে একটি পিস্তল, গুলি ও খোসা উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, এ অস্ত্র দিয়েই হোটেল মালিকের ছেলে ও নারী কর্মচারীকে গুলি করা হয়েছিল। উদ্ধার করা অস্ত্র ও গুলি থানায় রাখা হয়েছে। এ বিষয়ে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

অভিযুক্ত গোলাপ প্রামাণিক (৩৬) সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চক দারিয়া গ্রামের মৃত তয়েজ উদ্দিনের ছেলে। তিনি আওয়ামী জাতীয় শ্রমিক লীগের সাদুল্লাপুর শাখার সক্রিয় কর্মী এবং পলাশবাড়ী উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক লীগের প্রচার সম্পাদক ছিলেন। এছাড়া গোলাপ সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির 'পাতানো ভাগিনা' বলেও জানা গেছে।

এর আগে, গত বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজার এলাকার একটি হোটেলে নাস্তার বিল ও আগের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে গোলাপ মিয়া পিস্তল বের করে গুলি চালান। এতে হোটেল মালিকের ছেলে অসীম মিয়া (১৭) ও নারী কর্মচারী সেলিনা বেগম (৪২) গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনার পর গোলাপ ওই পিস্তুলটি হামীম আদনান ফিশারী গেটের পাকা চেকপোস্ট ঘরের পেছনে মাটিতে পুতে রেখে পালিয়ে যায়।

ভোরের আকাশ/জাআ

গাইবান্ধাপিস্তল উদ্ধার

শেয়ার করুন: