শিরোনাম
সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাসংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলা

বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বাবা-মাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, গালমন্দ ও মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। 

মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।

মামলার বাদী আমেনা বেগম (৫৫) চাঁদপুর শহরের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা আব্দুর রহমান খানের স্ত্রী। মামলায় তাঁর ছেলে আবদুল্লাহ আল নোমান (৩৫) ও পুত্রবধূ সুমি বেগমকে (২৭) আসামি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মো. আব্দুর রাহীম (রুবেল)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি আবদুল্লাহ আল নোমান মাদকাসক্ত। তাঁর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মাদক, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা চলমান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়, বাদী আমেনা বেগম ও তাঁর স্বামী আব্দুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় ছেলে নোমান ও তাঁর স্ত্রী সুমি বেগম তাঁদের ভরণপোষণ না দিয়ে নিয়মিত গালমন্দ ও মারধর করে আসছেন। তাঁদের নির্যাতন ও অত্যাচারের কারণে নিজ বাড়িতেও বসবাস করতে পারছিলেন না তাঁরা। এ পরিস্থিতিতে প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হন আমেনা বেগম।

এদিকে, আদালত মামলাটি আমলে নিয়ে আদেশ দেওয়ার পর পুলিশ বাদী ও তাঁর স্বামীকে শহরের ব্যাংক কলোনিতে তাঁদের নিজ বাড়ির বসবাসের ঘর বুঝিয়ে দেয়।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: