শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে হ্যাকারসহ গ্রেফতার ১১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৬ মে ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে হ্যাকারসহ গ্রেফতার ১১
গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে হ্যাকারসহ গ্রেফতার ১১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর পৃথক অভিযানে ৩ হ্যাকারসহ মোট ১১ জন আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (২৫ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।

এর আগে, গতকাল শনিবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ৭টি মোবাইল ফোন, মাদকদ্রব্য এবং ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ২ জন। মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়।

এছাড়াও সাইবার অপরাধে জড়িত ৩ হ্যাকারকে ৭টি মোবাইল ফোনসহ আটক করা হয়েছে, যেগুলো বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হতো বলে ধারণা করছে পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিদের আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: