শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

চাঁদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৭:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পতিত ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম।

তিনি বক্তব্যে বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাসে দলটির কোনো নেতা দেশ ছেড়ে পালিয়ে যাননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাবরণ করেছেন, তবুও দেশ ছেড়ে যাননি। বিএনপি মাটি ও মানুষের দল। কোনো ষড়যন্ত্র ও অপশক্তিকে বিএনপি ভয় পায় না।

তিনি আরও বলেন, চাঁদপুর একটি শান্তির শহর। কেউ জ্বালাও-পোড়াও, ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সবসময় মাঠে থাকবে।

আরও পড়ুন

কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা

জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশনসহ অন্য নেতারা।

জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: