শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় হাম আক্রান্তে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে অমরাত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাতে জেলা পৌর শহরের শান্তিবাগ এলাকায় নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু অমরাত ওই এলাকার বাসিন্দা সিয়ামের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৪/৫ দিন আগে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। পরবর্তীতে তার ডায়রিয়া শুরু হয়। একপর্যায়ে তার শরীরে হামের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তার শ্বাসকষ্ট শুরু হয়। এ সময় বাসায় চিকিৎসাধীন অবস্থাতেই সে মারা যায়।

এর আগে, গত কয়েকদিন আগে অমরাতের বাবা সিয়াম ফেসবুকে এক পোস্টে মেয়ের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়ে তিনি উল্লেখ করেন, "তার মেয়ে আগে থেকেই কিডনি সমস্যায় ভুগছিল এবং তার ওপর হামে আক্রান্ত হওয়ায় শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ে।"

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। হামের লক্ষণ নিয়ে বিভিন্ন বয়সের ৫১ জন শিশু ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭জন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

সচেতন মহল মনে করেন, হামের সংক্রমণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

 ভোরের আকাশ/আ.র

শিশুর মৃত্যু

শেয়ার করুন: