শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে শিক্ষককে রাজকীয় বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দীর্ঘ ২৭ বছর চাকরি জীবনের পর সহকারী শিক্ষক মো. নুরুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনা দেওয়ার পর ঘোড়ার গাড়িতে করে পুরো শহর ঘুরিয়ে বাড়িতে পৌঁছে দেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

তিনি কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

শিক্ষার্থীদের অর্থায়নে তাদের প্রিয় শিক্ষককে ১ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল উপহার প্রদান করা হয় এবং অনুষ্ঠান শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে উঠিয়ে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে পাশ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাউনা গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

কায়েস্থপল্লী জগৎতারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সেন, সাবেক প্রধান শিক্ষক আবদুল আওয়াল, সহকারী প্রধান শিক্ষক মো. আসাদ মিয়া, অভিভাবক সদস্য আসাদুজ্জামান আসাদ এবং দাতা সদস্য মো. ইব্রাহিম মিয়া।

এমন অভূতপূর্ব আয়োজনে আবেগাপ্লুত হয়ে বিদায়ী শিক্ষক অশ্রুসিক্ত নয়নে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বিদায়ী শিক্ষক মো. নুরুল আমিন বলেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এ স্মৃতি আমৃত্যু আমার হৃদয়ে অমলিন থাকবে। তিনি সবার সুস্থতা কামনা করে বলেন, সুযোগ পেলেই বিদ্যালয়ের খোঁজ নিতে আসব।

একজন আদর্শবান ও কর্তব্যপরায়ণ শিক্ষকের শিক্ষাদান পদ্ধতি, মানবিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষার্থীবান্ধব আচরণ প্রতিষ্ঠানটিকে শৃঙ্খলা ও শিক্ষার মানে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

রাজকীয় বিদায়কিশোরগঞ্জশিক্ষক

শেয়ার করুন: