শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বেনাপোলে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

যশোরের স্থল বন্দর বেনাপোল পোট থানার মাঠ থেকে  ইউনুছ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বেনাপোলের বড়আঁচড়া গ্রামের হরিণাপোতা এলাকার মাঠের ধানক্ষেত  থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইউনুছ বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা হরিণাপোতার মাঠে কাজ করতে গিয়ে মরদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই ইউসুফ হোসেন জানান, ইউনুছের স্ত্রী তাসলিমার সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইয়ের পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। একপর্যায়ে তাদের বিবাহবিচ্ছেদ হয় এবং স্ত্রী তাসলিমা পরকীয়ার জেরে অন্যত্র বিয়ে করেন। প্রায় পাঁচ বছর সেখানে সংসার করার পর তিনি আবারও ইউনুছের সংসারে ফিরে আসেন।

এদিকে ইউনুছের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। নিহত ইউনুছ আমদানিকৃত পণ্যবাহী গাড়ির স্কট (সহযোগী কর্মী) হিসেবে কাজ করতেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। তাকে কে বা কারা হত্যা করেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/নি

বেনাপোল

শেয়ার করুন: