সাঁথিয়ার ১০ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার পৌরসভা বাদে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২ অক্টোবর) সকালে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক রুকন বৈঠকে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জহুরুল ইসলাম খান প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চূড়ান্ত প্রার্থীরা হলেন- ১. ধোপাদহ ইউনিয়ন: মাওলানা মেহেদী হাসান। ২. কাশিনাথপুর ইউনিয়ন: সাইফুল ইসলাম মিতুল।৩. নন্দনপুর ইউনিয়ন: অধ্যাপক আনিছুর রহমান। ৪. করমজা ইউনিয়ন: মাহমুদুন্নবী পিন্টু। ৫. নাগডেমড়া ইউনিয়ন: হাফিজুর রহমান। ৬. ক্ষেতুপাড়া ইউনিয়ন: জিয়াউর রহমান। ৭. আর-আতাইকুলা ইউনিয়ন: শহিদুল ইসলাম। ৮. গৌরীগ্রাম ইউনিয়ন: আবুল কালাম আজাদ। ৯. ধুরাউড়ি ইউনিয়ন: জাহাঙ্গীর আলম। ১০. ভুলবাড়িয়া ইউনিয়ন: মাহাতাব উদ্দিন।
বৈঠকে উপস্থিত ছিলেন পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার আমির মাওলানা মকলেছুর রহমান, উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক আনিছুর রহমানসহ সাঁথিয়া উপজেলার রুকনবৃন্দ।
বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয় বলে জানা গেছে।
ভোরের আকাশ/আ.র