ঘোড়াঘাটে বীর বাহা ফুটবল টুর্নামেন্টে হৃদয় যুব সংঘ চ্যাম্পিয়ন

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫ম বীর বাহা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নবাবগঞ্জের হৃদয় যুব সংঘ। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ময়মনসিংহের ফায়ারম্যান দলকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।
উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের সালদহ মান্দাসী পরিষদের আয়োজনে বিকেল সাড়ে ৫টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়।
ফাইনাল খেলায় সালদহ পূজা উদযাপন কমিটির সভাপতি দীনেশ বাস্কের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো. সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু, কোষাধ্যক্ষ মশিউর রহমান, উপজেলা তাঁতি দলের সদস্যসচিব নাজমুস সাদাত বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাদ্দাম হোসেন খন্দকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, সমাজসেবক মাসুদ রানা এবং ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুইস মুরমু।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন সুশীল মাস্টার।
ভোরের আকাশ/সু.পা