শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

শ্রীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
শ্রীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

গাজীপুরের শ্রীপুরে চালককে হত্যা করে  অটোরিকশা ছিনিয়ে নিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা।  

মরদেহ জঙ্গলে ফেলে নিয়ে যায় নগত টাকা ও মোবাইল ফোন । ঘটনা ঘটেছে উপজেলার গোসিংগা ইউনিয়নের সাবরাচালা   গ্রামের গভীর জঙ্গলে। স্থানীয়রা সকাল দশটার দিকে ওই জঙ্গলে লাকড়ি কুড়াতে গিয়ে মরদেহ দেখতে পায়। 

খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার বিকেল ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জাহিদ কাপাসিয়া উপজেলা দস্যূনারায়নপুর গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। তিনি পেশায় অটোরিক্সা চালক। 

নিহতের বাবা জানান, বুধবার রাত নয়টার দিকে বাড়ির পাশে যাত্রী নামিয়ে অটোনিয়ে বেড় হয় জাহিদ। রাত দশট দিকে তার মোবাইল থেকে একটি মিসকল আসে। পড়ে আমি তার নাম্বারে ফোন করে বন্ধ পাই। এরপর থেকে জাহিদের সন্ধান করতে পারিনি। 

বৃহস্পতিবার সকাল দশটা পর্যন্ত সম্ভাব্য বিভিন্ন  স্থানে খোঁজেও তার সন্ধান করতে পারিনি। বেলা এগারোটার দিকে কাপাসিয়া থানায় সাধারণ ডায়রী করতে যাই। সে খানে থাকা অবস্থায় জাহিদের সন্ধান পাওয়ার খবর পেয়ে দ্রুত বাড়ি আসি। 

দৌড়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের হাত পা রশিদিয়ে বাঁধা মরদেহ দেখতে পাই। অজ্ঞাত খুনিরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে তার অটোরিক্সা, মোবাইল ফোন ও সাথে থাকা ৩ হাজার ৫শ টাকা নিয়ে গেছে। 

গোসিংগা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক প্রধান জানান, অজ্ঞাত দূর্বৃত্তরা জাহিদকে হাত পা রশিদিয়ে বেঁধে হত্যা করে মরদেহ জঙ্গলে ফেলে তার আটো রিক্সা নগত টাকা মোবাইল ফোন নিয়ে গেছে। বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক ঘটনা স্থলে যাই। 

শ্রীপুর থানার উপপরিদর্শক রাখাল চন্দ্র দেবনাথ জানান, খবরপেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন: