শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

সিলেটে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে শিশুমৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে নতুন করে ৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের বরাতে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া তিন শিশুর মধ্যে একজন হবিগঞ্জের লাখাই উপজেলার, একজন সুনামগঞ্জের ছাতক উপজেলার এবং অন্যজন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তাদের বয়স যথাক্রমে ৭, ৮ ও ৮ মাস। তিন শিশুই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৩ জনে। এর মধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮০৬ জনে। এর মধ্যে সুনামগঞ্জে ৯১৭ জন, সিলেটে ৪৪৬ জন, হবিগঞ্জে ২৭৬ জন এবং মৌলভীবাজারে ১৬৭ জন শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৭ জনের মধ্যে সিলেটে ১১৯ জন, হবিগঞ্জে ২৪ জন, মৌলভীবাজারে ৭ জন এবং সুনামগঞ্জে ৭ জন রয়েছেন।

আরও পড়ুন

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১ জন নিহত

বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে মোট ৫৫৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৫ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৫ জন ভর্তি রয়েছেন।

শিশুদের মধ্যে হামের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং জ্বর, সর্দি, কাশি ও শরীরে র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: