শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ১ জন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সিরাজগঞ্জের এনায়েতপুরে আশরাফ আলী (৫৫) নামে এক আওয়ামীলীগ কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় এক মাদক ব্যবসায়ীর সহযোগি ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আশরাফ আলী বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী মধ্যপাড়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে।

নিহতের মামা আছির উদ্দিন বলেন, বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে আশরাফ আলী বাজার থেকে পান কিনে বাড়ির দিকে আসছিলেন। এ সময় ৭/৮ টি মোটরসাইকেলযোগে কয়েকজন লোক তার পিছু নেয়। আশরাফ আলী স্থানীয় রওশন আলীর বাড়ির সামনে পৌছলে মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন ছটে এসে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

নওগাঁর মান্দায় অবৈধ দুই ইটভাটাকে জরিমানা

আছির উদ্দিন বলেন, তার ভাগনে আশরাফ আলী আওয়ামী লীগ সমর্থক ছিলেন। তবে দলে কোন পদ-পদবী নেই। তবে স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আশরাফ আলী স্থানীয় মাদক ব্যবসায়ী মুন্না এর সহযোগি ও আওয়ামীলীগ সমর্থিত ছিলো।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসাইন জানান, আশরাফ আলী নামের এক ব্যক্তিকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করার পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হত্যার কারন খতিয়ে দেখা হচ্ছে। আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি । এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ দেওয়া হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/সু.পা
 

শেয়ার করুন: