শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হলেন মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দিয়েছে।

রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(১) অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

একই আইনের ধারা ৮২ক(৩) অনুযায়ী তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রচলিত বিধি অনুযায়ী তিনি ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন।

মাহবুবের রহমান শামীম দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বর্তমানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সুসংগঠিত করা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং দলের একজন পরীক্ষিত সাংগঠনিক নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। মাঠপর্যায়ের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং নেতৃত্বের গুণাবলীর কারণে তিনি চট্টগ্রাম বিভাগের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় মাহবুবের রহমান শামীম বলেন,“আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার সর্বোচ্চ দিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের আওতাধীন এলাকার উন্নয়নে কাজ করে যাব। জনগণের প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করব।”

আরও পড়ুন

ইরানে বিক্ষোভকারী ও পুলিশ হত্যা মামলায় ২ জনের ফাঁসি


তিনি আরও বলেন, জেলা পরিষদের অধীন শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, গ্রামীণ সড়ক, সেতু-কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতা কাজে লাগিয়ে মাহবুবের রহমান শামীম চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনতে সক্ষম হবেন। তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থার কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়নে নতুন মাত্রা যোগ হবে বলেও সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

ভোরের আকাশ/এনউব

শামীম

শেয়ার করুন: