শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেরপুরে ভিটেমাটি উচ্ছেদের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

শেরপুর জেলা শহরের পৌরসভার শিববাড়ী মহল্লায় চিহ্নিত ভূমিদস্যু গং কর্তৃক এক অসহায় ব্যক্তির পৈত্রিক জমি ও ভিটেবাড়ি জাল দলিলের মাধ্যমে দখল, লুটপাট ও উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৫ জুন ) সকাল ১১টায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন ভুক্তভোগী সিএনজি চালক মো. মালেকুল ইসলাম পারভেজ। তিনি শেরপুর শহরের শিববাড়ী মহল্লার মৃত সামছুল হকের ছেলে।

লিখিত অভিযোগে ভুক্তভোগী জানান, তার মাতার নামে শেরপুর সদর নারায়ণপুর মৌজায় ১৯৭২ সালে ২০ শতক ভূমি সাব-কবলা দলিল মূলে ক্রয় করে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। 

কিন্তু বিগত ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাতো ভাই পরিচয় দানকারী একরাম শেরনিয়াবাত, কাইয়ুম সেরনিয়াবাত (উভয়ের পিতা মৃত আঃ ওয়াদুদ সেরনিয়াবাত) এবং সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন সাহেবের আপন ভাতিজা সাজনুর ভুক্তভোগী পারভেজের বৈমাত্রিক ভাইবোন ও সৎ মায়ের সাথে যোগসাজশে একটি জাল দলিল তৈরি করে। পরবর্তীতে তারা জোরপূর্বক পারভেজের জমিসহ ভিটে-বাড়িঘর লুটপাট ও দখল করে নেয়।

তিনি আরও জানান, এই ভূমিদস্যুতার বিরুদ্ধে ২০০৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ২৩ বছর ধরে তার পরিবার বিজ্ঞ আদালতে ন্যায়বিচারের আশায় ঘুরে বেড়াচ্ছে। ২০২০ সালে তার মাতা কিডনী রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যান। 

বর্তমানে মামলাটি চলমান থাকা সত্ত্বেও আসামিরা প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীকে প্রাণনাশের ও লাশ গুম করার হুমকি দিচ্ছে, যার কারণে তিনি বর্তমানে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে জীবন যাপন করছেন।

এছাড়া উক্ত ভূমিদস্যুরা বৈমাত্রিক ভাইবোনদের সাথে মিলে সরকারি ১নং খাস খতিয়ানের জমিও জাল ও ভুয়া দলিলের মাধ্যমে বিক্রি করছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবার মাননীয় প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং শেরপুরের সুশীল সমাজ ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে আকুল আবেদন জানান। 

আরও পড়ুন

সাভার থানা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

তারা অবিলম্বে তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং অসহায় পরিবারের পৈত্রিক জমি ও ভিটেবাড়ি ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় শিববাড়ী মহল্লার বাসিন্দারা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

ভোরের আকাশ/ র.ই

দাবিতে মানববন্ধনমো. মালেকুল ইসলাম পারভেজ

শেয়ার করুন: