শিরোনাম
পিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদনপিরোজপুরে বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫ জনআ.লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণার দাবি, ইউটিউব-ফেসবুক পেজ বন্ধে হাইকোর্টে রিটনুসরাত তাবাসসুমের দাদির বাড়িতে নাশকতার প্রমাণ পায়নি তদন্ত কমিটিট্রেন বন্ধ থানা বন্ধ, এবার সরকারি বরাদ্দও স্থগিত গোপালগঞ্জেস্বজনদের হাতে প্রতি ঘণ্টায় ৫ নারী ও কন্যাশিশু নিহত: জাতিসংঘ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটবাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রএকনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

কাপাসিয়া অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কাপাসিয়া অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
কাপাসিয়া অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়ে গাজীপুরের "কাপাসিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের" উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

'দক্ষতা উন্নয়নেই সমৃদ্ধি' এই প্রত্যয়ে ২৫ নভেম্বর বুধবার সকালে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অভিভাবক ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; বরং কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি মোঃ জাকির হোসেন শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, উপস্থিতি ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রকৌশলী মো. জসিম উদ্দিন প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার্থীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি তিনি অভিভাবক ও সুধীজনের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সমাবেশে বক্তারা কারিগরি শিক্ষাকে আত্মকর্মসংস্থান, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। পারস্পরিক মতবিনিময় ও গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে সমাবেশটি প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

সমাবেশে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় কারিগরি শিক্ষা এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ভোরের আকাশ/রই


 

শেয়ার করুন: